সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
বিনোদন

ফের বিয়ে করলেন মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক: ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের ‘পাখি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

বাঙালি ঐতিহ্যের নিদর্শন হিসেবে মধুমিতা লাল বেনারসি শাড়িতে সেজে ওঠেন, হাতে সোনার গয়না আর কপালে লাল টিপে তার সাজে মুগ্ধ হন উপস্থিত সকল। বর দেবমাল্যও লাল পাঞ্জাবিতে বর হওয়ার গৌরব অর্জন করেন। ঘনিষ্ঠ আত্মীয় ও কয়েকজন টলিপাড়ার তারকা উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। মন্ত্রোচ্চারণ ও অগ্নিসাক্ষীর মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন নতুন জীবন শুরু করতে যাওয়া এই জুটি।

মধুমিতা ও দেবমাল্যের দীর্ঘ প্রেম সম্পর্ক পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছিল। গত বছরের মার্চেই মধুমিতা জানিয়ে দেন, শিগগিরই বিয়ের আয়োজন হবে। এবার সেই স্বপ্ন সত্যি হলো।

এটি মধুমিতার দ্বিতীয় বিবাহ। আগের বিয়ে হয়েছিল সৌরভ চক্রবর্তীর সঙ্গে, যা ২০১৯ সালে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। পরকীয়ার অভিযোগ তুলে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন মধুমিতা।

 

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী