বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ
বিনোদন

ফের সংসার ভাঙল সংগীতশিল্পী সালমার

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ে বিচ্ছেদের এ তথ্য জানিয়েছেন সালমার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর।

ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকবেন।

নিজেদের একমাত্র কন্যাসন্তানের বিষয়ে তিনি লেখেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। সুতরাং, আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন তিনি। এরপরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এই গায়িকা। সাত বছরের মাথায় তার এই সংসারের বিচ্ছেদের খবর জানালেন সানাউল্লাহ।

এর আগে, ২০১১ সালে তিনি রাজনীতিবিদ শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের ২০ নভেম্বর সেই সংসারের বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে ‘স্নেহা’ নামে সালমার একটি কন্যাসন্তান রয়েছে।

উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

Imported from WordPress: image-36.png

এই সম্পর্কিত আরো

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ