বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন
advertisement
বিনোদন

চতুর্থ বিয়ে করলেন নোবেল

বিনোদন ডেস্ক : মাঝে মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে খবরের শিরোনামে থাকেন ‘সা রে গা মা পা’ খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কখনও মাদক কাণ্ডে, কখনও বা ব্যক্তিগত জীবন নিয়ে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রেম নিয়ে আলোচনায় আসার পরই নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনলেন নোবেল। এবারের বিয়ে নিয়ে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে নিজের নতুন প্রেমের তিনটি ছবি প্রকাশ করার পর আবারও নোবেল তার ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

ওই স্ট্যাটাসে নোবেল জানিয়েছেন, রোববার (১৯ নভেম্বর) বিয়ে করেছেন নোবেল। ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নোবেলের এটি চতুর্থ বিয়ে হলেও আরশির এটি দ্বিতীয় বিয়ে।

image 56 1024x576

নোবেলের সর্বশেষ স্ত্রী ছিলেন সালসাবিল মাহমুদ। কয়েক মাস আগে সালসাবিলের সঙ্গে নোবেলের বিবাহবিচ্ছেদ ঘটে। মিডিয়ায় সালসাবিল ডিভোর্সের কারণ জানান, নোবেল মানসিকভাবে অসুস্থ এবং অতিমাত্রায় মাদকাসক্ত। তার সঙ্গে সংসার করা সম্ভব নয়।

অন্যদিকে খুলনার মেয়ে আরশির সাবেক স্বামীর নাম নাদিম আহমেদ। পেশায় ফুড ব্লগার। আরশিও একজন ফুড ব্লগার। নতুন এ জুটির পরিচয় হয় ফেসবুকেই। এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগে তাদের। সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকে একাধিকবার দেখাও করেছেন তারা। সময় কাটিয়েছেন একে অন্যের সঙ্গে। এরপরই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান আরশি-নোবেল।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন কণ্ঠশিল্পী নোবেল। কিন্তু জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। কারণ, ব্যক্তিগত জীবনের একের পর এক বিতর্ক নোবেলের খ্যাতি পড়তির দিকে।

সর্বশেষ পাওয়া সংবাদ