সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে সামান্থা

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। সোমবার (১ ডিসেম্বর) বিয়ের অনুষ্ঠান হয়েছে তারকা দম্পতির। জানা যায়, লিং ভৈরবী নামে এক মন্দিরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরু।

হিন্দুস্তান টাইমসের খবর, মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে। সামান্থা তার বিয়েতে লাল শাড়ি পরেছিলেন। রোববার গভীর রাতে এই জুটি বেদীর দিকে যাচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

আর সেই জল্পনা আরও উসকে দিয়েছিলেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামালি দে। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উদ্ধৃতি পোস্ট করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘মরিয়া মানুষ মরিয়া জিনিস করে, চারদিকে ভ্রু উঁচু করে।’

২০২২ সালে তার এবং রাজের বিবাহবিচ্ছেদ হয়েছিল। রাজের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় পর্বে সামান্থাকে নজর কাড়তে দেখা যায়। তাছাড়াও ‘সিটাডেল হানিবানি’-এর হিন্দি সংস্করণ ‘হানিবানি’তে বরুণ ধাওয়ানের বিপরীতে সামান্থাকে দেখা যায়। এই সিরিজটিও ডিকের সঙ্গে যৌথ ভাবে পরিচালনা করেছিলেন রাজ।

এর মাঝেই রাজ এবং সামান্থার বাড়তে থাকা ঘনিষ্ঠতা সম্পর্কে ২০২৪ -এর গোড়ার দিকে নানা খবর সামনে আসতে থাকে। গত এক বছর ধরে, সামান্থা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজের সঙ্গে ছবি পোস্ট করা শুরু করেন।

প্রসঙ্গত, সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ২০২১ সালে চার বছরের সংসার ভেঙে আলাদা হন সামান্থা ও নাগা চৈতন্য। সেই চৈতন্য ২০২৪ সালের ডিসেম্বরেই শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। অন্যদিকে রাজ নিদিমোরুও ২০২২ সালে স্ত্রী শ্যামলি দে-র সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন।

সব অতীতকে পেছনে ফেলে ২০২৫-এর ডিসেম্বরের প্রথম দিনেই এক হলেন সামান্থা ও রাজ। বিচ্ছেদের চার বছর পর নতুনভাবে শুরু করা এই পথচলায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অনুসারীরা।

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল