সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক: জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই অভিনেত্রী।

এর মাধ্যমে হানিয়া হলেন পাকিস্তানের দ্বিতীয় নারী, যিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেলেন। এর আগে ২০১৫ সালে মুনিবা মাজারি এই পদে নিযুক্ত হয়েছিলেন।

জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তান জানিয়েছে, হানিয়া তার জনপ্রিয়তা ও প্রভাবকে কাজে লাগিয়ে দেশের নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার, সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন। তিনি তার জনপ্রিয়তা এবং সামাজিক প্রভাব ব্যবহার করে বিশেষভাবে কন্যাশিশু ও নারীদের পক্ষে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেবেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় হানিয়া বলেন, ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ-যাদের কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে এই অভিনেত্রীর জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’।

অন্যদিকে ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেকও নিয়ে এসেছে নতুন আলোচনার ঢেউ।

হানিয়াকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Imported from WordPress: image-7.png

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার