সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

বিনোদন ডেস্ক: হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্যই তিনি অস্কার, গোল্ডেন গ্লোব, এবং বাফটা অ্যাওয়ার্ড পান। এরপর তিনি অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় সিনেমাতে। ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’ এবং আরও অনেক কালজয়ী চলচ্চিত্রে দেখা যাত ডায়ানকে। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি।

অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন পরিচালনাতেও ছিলেন পারদর্শী। তার প্রথম পরিচালনা ‘হেভেন’ (১৯৮৭) ছিল পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। পরে তিনি পরিচালনা করেন ‘আনস্ট্রাং হিরোজ’ (১৯৯৫), যা কান চলচ্চিত্র উৎসবে ওয়ান সার্টেন রীগার্ড বিভাগে মনোনীত হয়। ২০০০ সালে তিনি ‘হ্যাংগিং আপ’ নামে একটি কমেডি-ড্রামা চলচ্চিত্র পরিচালনা করেন, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর সঙ্গে নিজেও অভিনয় করেছিলেন।

পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ এবং ম্যানহাটনসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেন। সবশেষ ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন তিনি।

ডায়ান কিটন তার অভিনব স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি। তার দুটি পালক সন্তান রয়েছে।

আরও পড়ুন:

‘সোলজার’ লুকে হাজির শাকিব খান

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার