মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে দুই সিনেমায় শাকিব খান

বিনোদন ডেস্ক: সম্প্রতি নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড–এর সঙ্গে দুইটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সোমবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।

‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’র মতো নান্দনিক ও ব্যবসাসফল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড তাদের প্রতিটি চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে এই নতুন যাত্রাকে শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য “একটি নতুন দিগন্তের সূচনা” বলে অভিহিত করেছেন।

শাকিব খান বলেন, “দেশের বাইরে আমরা দেখি, শীর্ষ উদ্যোক্তারা চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের দেশের সংস্কৃতিপ্রেমী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী এবং তাঁর প্রতিষ্ঠান সেই ধারারই অংশ। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, তাঁর মতো অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে।”

চুক্তি প্রসঙ্গে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন,“শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ অভিনেতাদের একজন। ২৬ বছরের বেশি সময় ধরে তিনি পুরোপুরি চলচ্চিত্রেই নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর সঙ্গে আমাদের এই সহযোগিতা ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।

জানা গেছে, শাকিব খান ইতিমধ্যেই সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর প্রথম চলচ্চিত্র ‘সোলজার’–এর শুটিং শুরু করেছেন। দেশপ্রেমভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। আধুনিক নির্মাণ, অভিনব কাহিনি ও বৃহৎ আয়োজনের মাধ্যমে দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যেই নির্মিত হচ্ছে ছবিটি।

প্রতিষ্ঠানটির সঙ্গে শাকিব খানের দ্বিতীয় চলচ্চিত্রের নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন:

বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার