মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

অভিনেতার অসুস্থতা এবং চিকিৎসা সম্পর্কে প্রথমবার বিস্তারিত জানালেন তার ছেলে মিরাজুল মইন জয়। নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার (১ অক্টোবর) কানাডা থেকে ভার্চুয়ালি কথা বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিরাজুল মইন বলেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এবং চিকিৎসা এখনও চলমান। বছরের শুরুতে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেন।

মইন জানান, দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই করা হয়। দুই দিন পরে রিপোর্টে জানা যায়, তার মাথায় টিউমার রয়েছে। এই টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চন আগে থেকে কথা বলার সময় আটকে যেতেন এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছিল। এমআরআই রিপোর্টের পর ১৩ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে অবস্থান করছে। তাই সরাসরি অপারেশন করা যাবে না। পরবর্তীতে পরিবার থেক এসিদ্ধান্ত নেয়া হয় তার চিকিৎসা লন্ডনে করানো হবে। এরপর গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পৌঁছানোর পর হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারির অধীনে তিন মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ৫ আগস্ট উইলিংটন হাসপাতাল-এ প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান পুরো টিউমার অপসারণ সম্ভব নয়, অপারেশনের ফলে জীবনহানি বা প্যারালাইসিসের ঝুঁকি থাকতে পারে।

পরিবারের অনুমতিতে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়, বাকিটা রেডিয়েশন ও কেমোথেরাপি-র মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। চলতি মাসেউ রেডিয়েশন এবং কেমোথেরাপি শুরু হবে বলে জানিয়েছেন মিরাজুল মইন জয়।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার