মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

১৭ অক্টোবর মুক্তি পাচ্ছে পপির সিনেমা

বিনোদন ডেস্ক: আগামী ১৭ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’।

বিষয়টি নিশ্চিত করে সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। তবে এবারের সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত। আর পপির অপেক্ষা করতে চাই না। তাই সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা আসলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। পরিচালক জানিয়েছেন, আড়ালে থাকা পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করার ইচ্ছা ছিল। কিন্তু নায়িকার সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই।

পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই পপির। যোগাযোগ নেই চলচ্চিত্রের কারো সঙ্গেই। বরং প্রযোজনায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও তা সময়সাপেক্ষ। বর্তমানে তিনি স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার সহশিল্পী আমিন খান। এছাড়াও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং। দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি। তবে শুটিং শেষে পুরোপুরি আড়ালে চলে যান তিনি।

সর্বশেষ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘দি ডিরেক্টর’ সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। মুক্তির অপেক্ষায় আছে তার আরও দুটি সিনেমা। সেগুলো হলো রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।

আরও পড়ুন:

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

নড়াইলের ‘আল্পনা’ সিনেমা হল এখন ‘মার্কাজ মসজিদ’

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার