মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

কন্যা সন্তানের মা হলেন রিয়ানা

বিনোদন ডেস্ক: তৃতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ানা। গত ১৩ সেপ্টেম্বর প্রথমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই গায়িকা। রিয়ানা তার কন্যার নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

তৃতীয় সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রিয়ানা। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “রাজকুমারী এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।”

২০২০ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ানা বলেছিলেন, “আগামী ১০ বছরের পরিকল্পনার মধ্যে সন্তান রয়েছে। আমার সন্তান থাকবে তিন বা চারজন।”

খানিকটা ব্যাখ্যা করে রিয়ানা বলেছিলেন, “শুধু একটা জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হলো সুখ। পিতা-মাতা ও সন্তানের মধ্যে সত্যিকারের সুস্থ সম্পর্ক বলতে সেটাই বোঝায়। ভালোবাসা ছাড়া একজন শিশুকে প্রকৃতভাবে বড় করে তোলা সম্ভব নয়।”

দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় পপতারকা রিয়ানা। ২০২২ সালে তাদের ঘরে আসে পুত্রসন্তান রায়ট। এ জুটির এটি প্রথম সন্তান। ২০২৩ সালে তাদের পরিবারে আসে তাদের দ্বিতীয় সন্তান, সেটিও ছিল পুত্র সন্তান।

এক দশক ধরে রিয়ানা ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ানার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ানা।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার