মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

দেশ ছাড়লেন চিত্রনায়ক বাপ্পি

বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই সিনেমার কোন কাজ নেই চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর হাতে। এ নিয়ে বেশ হতাশার মধ্যে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় নন। এমনকি কোনো অনুষ্ঠানেও এ নায়কের দেখা মেলে না।

বাপ্পি সবশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই তিনি উধাও। বিশেষ করে মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন তিনি। অবশেষে দেশও ছাড়তে হলো এই অভিনেতাকে।

জানা গেছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাপ্পী। নিশ্চিত হতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। সোমবার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপ্পী নিজেই।

সূত্র আরও জানায়, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। যুক্তরাষ্ট্রে নতুন পেশায় যুক্ত হবেন। বলা চলে জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা।

‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার পর এ পর্যন্ত বাপ্পি চৌধুরী অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, একটিও ব্যবসা করতে পারেনি। এ কারণে অনেক প্রযোজক-পরিচালক তাকে নিয়ে কাজ করতে অনাগ্রহী ছিলেন।

কয়েক বছর ধরে থমকে আছে বাপ্পির বেশ কয়েকটি সিনেমার কাজ। সেই সিনেমাগুলো কবে আলোর মুখ দেখবে, সে সম্পর্কে নির্মাতা ও প্রযোজক কেউ কিছু বলতে পারছেন না। এর মধ্যে রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ ও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ সিনেমা দুটো। সিনেমাগুলোর কাজ বেশ আগে শেষ হলেও আজ পর্যন্ত সেসবের কোনো খবর নেই।

আরও পড়ুন:

অভিনয়ের পর এবার গানও ছেড়ে দিচ্ছেন তাহসান

বন্ধ হওয়ার পথে যশোরের ঐতিহ্যবাহি ‘মণিহার’ সিনেমা হল

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার