মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

ধর্মের পথে তামিম মৃধা, যা বললেন রিজিকের প্রশ্নে

বিনোদন ডেস্ক: অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে ধর্মীয় কনটেন্টে মনোনিবেশ করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও। লম্বা দাড়ি রেখেছেন। সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন এবং সেই সময়ের ছবি ফেসবুকে শেয়ার করেছেন।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে পবিত্র কাবাঘরের সামনে তোলা একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে তিনি লিখেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক। সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কী হতে পারে? আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন, আমিন।”

তার এই গভীর অনুভূতি শত শত ভক্তের হৃদয় স্পর্শ করেছে। প্রায় ৬ হাজার মন্তব্যে অনেকে তার অভিজ্ঞতার সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং তার পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে তামিমকে ঘিরে শোনা গেছে, তিনি অভিনয় ও মিডিয়া ছেড়ে দিচ্ছেন। তবে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, “আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। মন মতো স্ক্রিপ্ট না আসায় অভিনয় কম করেছি। তবে ভালো প্রজেক্ট পেলে অবশ্যই কাজ করবো।” তিনি আরও জানান, তার ভাইয়ের আবেগঘন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছিল।

অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেও তামিম ধর্মীয় কনটেন্টে মনোযোগী। তিনি চালু করেছেন ‘দ্য মেসেজ পডকাস্ট’, যেখানে ইসলাম নিয়ে তরুণদের ভুল ধারণা ভাঙার চেষ্টা করছেন।

ক্যারিয়ারের শুরুতে গান দিয়ে পরিচিতি পাওয়া তামিম পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে যুক্ত হন। তিনি কাজ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, কাজল আরেফিন অমি প্রমুখ নির্মাতার নাটকে এবং টিভিসি ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টেও ছিলেন নিয়মিত।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার