মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

চলন্ত ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ, হাসপাতালে অভিনেত্রী

বিনোদন ডেস্ক: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা শর্মা। সম্প্রতি কারিশমা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন।

কারিশমা লিখেছেন, মুম্বাইয়ের লোকাল ট্রেনযোগে শুটিংয়ে যাচ্ছিলেন অভিনেত্রী কারিশমা। উদ্দেশ্য ছিল চার্চগেট। কিন্তু ট্রেনে উঠার আগেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। ফলে মাথায় গুরুতর চোট পেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

কারিশমা জানিয়েছেন, মুম্বাইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলেন। পরনে শাড়ি ছিল। ট্রেনে উঠার সময় হঠাৎই ট্রেনের গতি বেড়ে যায়। বন্ধুরা ট্রেনের গতিবিধি দেখে ভয় পেয়েছিল। এ কারণে তারাও ট্রেন ধরতে পারেনি। এ জন্য তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত পিঠে ও মাথায় গুরুতর আঘাত পান।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী কারিশমা। শারীরিক পরিস্থিতি সম্পর্কে বলেছেন, আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গেছে। শরীরে জখমের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথায় আঘাত কতটা গুরুতর, সেটি জানার জন্য কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখেছে।

তিনি আরও বলেন, আমার মনোবল শক্ত রয়েছে। দয়া করে আমার দ্রুত আরোগ্য কামনা করুন আপনারা। ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময় আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার।

‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।

আরও পড়ুন:

৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব, কাজল বললেন ‘নিরাপদে আছি’

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার