মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই: আসিফ আকবর

বিনোদন ডেস্ক: দেশেরর জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও বেশ সক্রিয় ছিলেন। আন্দোলন চলাকালে তিনি তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন। ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে সমর্থন দেন। তবে সে সময় সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে নুরকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এমন ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানাচ্ছেন।

শনিবার (৩০ আগস্ট) আসিফ তার ফেসবুক স্ট্যাটাসে ক্ষমতাসীন নেতাদের নির্লজ্জতার কথা তুলে ধরেছেন। আসিফ লিখেছেন, ‘‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’’

আসিফ পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। জানা গেছে, বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার জ্ঞান ফিরেছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার