মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

সন্তানদের অনুরোধে আত্মহননের সিদ্ধান্ত থেকে সরে এলেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক : দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার নিজের জানাজার ঘোষণা দিয়েছিলেন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে। পরে মঙ্গলবার রাত ১১টায় নিজ বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে একটি ভিডিও পোষ্ট করে। সেই ভিডিওতে তার দুই মেয়ে এক ছেলে ও হিরো আলমসহ আত্মীয় স্বজন বসে আছে।

সেখানে বড় মেয়ে আলো বলেন, আমার বাবা আত্মহত্যার বিষয় নিয়ে ফেসবুকে যে পোষ্ট করেছে এটা সবায় যানেন। সবকিছু ঠিকও করে ফেলেছিলেন। এটা আমার বাবা হিরো আলম ভুল করেছে। আমাদের কথা চিন্তা করে সে আত্মহত্যার ভুল সিদ্ধান্ত থেকে সরিয়ে আসছেন। কারণ সবার আগে ছেলে মেয়ে।

তার ছোট মেয়ে আঁখি বলেন, আমাদের মা নেই বাবাও যদি চলে যায় আমরা কার কাছে থাকবো। বাহিরে প্রচুর মানুষ ভীর করছে। তাই ভুল সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

ছেলে আবির বলেন, তুমি যদি মরে যাও তাহলে আমাদের কি হবে। এসব কথা বসে বসে চুপচাপ শুনছিলে হিরো আলম। তবে তিনি কোন কথা বলতে দেখা যায়নি।

উল্লেখ্য, কয়েক মাস ধরে তার স্ত্রীকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।

মূলত সেসব ঘটনার প্রেক্ষিতেই মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ কনটেন্ট ক্রিয়েটর।
সেখানে তিনি লেখেন, রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না।

তিনি আরও লেখেন, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার