মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

টফি-তে আসছে বাংলায় ডাবিং করা তুর্কির ঐতিহাসিক সিরিজ ‘কুরুলুস ওসমানের’ ৬টি সিজন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সম্পূর্ণ ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সাথে এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ চুক্তি স্বাক্ষরের ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র ঐতিহাসিক কাহিনী এখন বাংলাভাষী দর্শকেরা নিজের ভাষায় উপভোগ করতে পারবেন।

বাংলালিংক ও এসআরকে গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ চুক্তি সম্পূর্ণ হয়। বাংলালিংকের পক্ষে চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া ও টফি’র ডেপুটি ডিরেক্টর মোদাস্‌সের আহমেদ এবং এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খানসহ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “এসআরকে গ্রুপের সাথে আমাদের চুক্তি নবায়ন করে বাংলায় ডাবকৃত বিশ্বজনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস উসমান-এর ছয়টি সিজন এক্সক্লুসিভলি টফিতে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের গ্রাহকদের জন্য ডিজিটাল বিনোদনের মান বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ, যাতে তারা যেকোনো সময়, যেকোনো স্থানে নিজেদের ভাষায় সেরা মানের বিনোদন উপভোগ করতে পারেন।”

এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খান বলেন, দীর্ঘ অপেক্ষার পর, বিশ্বব্যাপী প্রশংসিত তুর্কি সিরিজ কুরুলুস উসমান অবশেষে টফিতে ফিরে আসছে। পুরো দলের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই সিরিজের সকল সিজন টফিতে স্ট্রিম করা হবে, যা এসআরকে স্টুডিওসের পক্ষ থেকে ৫৩ জন প্রতিভাবান বাংলাদেশী কন্ঠাভিনেতার মাধ্যমে আমাদের দর্শকদের জন্য বিশেষভাবে বাংলায় ডাব করা হয়েছে।

‘কুরুলুস ওসমান’ সিরিজটির সংযোজন প্রিমিয়াম আন্তর্জাতিক ও স্থানীয় কন্টেন্টের জন্য টফি-কে আরও শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে, যা ব্যবহারকারীদের তাদের পছন্দের ভাষায় বিভিন্ন ধরনের নাটক, চলচ্চিত্র এবং মৌলিক অনুষ্ঠান দেখার সুযোগ করে দিচ্ছে। টফি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে বিনামূল্যে পাওয়া যায় এবং এতে হাজার হাজার প্রিমিয়াম ও ফ্রি কন্টেন্ট উপভোগ করার সুযোগ রয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার