মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

১৮ টাকায় দেখা যাবে শাকিবের ‘তাণ্ডব’ ও তারকাবহুল ‘উৎসব’

বিনোদন ডেস্ক: গত ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সুপারহিট সিনেমা ‘তাণ্ডব’ এবং তারকাবহুল ছবি ‘উৎসব’। এবার ওটিটি প্লাটফর্ম চরকিতে রবি গ্রাহকরা মাত্র ১৮ টাকায় দেখতে পারবে সিনেমা দুটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবি গ্রাহকরা চরকিতে মাত্র ১৮ টাকায় প্রথমবারের মতো দেখতে পারবেন দুইটি ব্লকবাস্টার সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কেনা যাবে। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা।

রবি’র মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মানসম্পন্ন সিনেমা দেখা আরও সহজতর হবে। আমাদের মূল উদ্দেশ্যই সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিনোদন সবার কাছে পৌঁছে দেওয়া।’

চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘সিনেমা দর্শকরা তাণ্ডব ও উৎসব দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও রাজধানীর হলে গিয়ে অনেকেই সিনেমা দুটি দেখেছেন। তবে জেলা শহর, মফস্বল বা শহরতলির অনেক দর্শকই সিনেমাগুলো দেখতে পারেননি। রবি ও চরকির মাধ্যমে বাংলা কনটেন্টপ্রেমী দর্শকদের কাছে সিনেমা দুটি পৌঁছে যাচ্ছে।’

এর আগে চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৬ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে চরকির গ্রাহকরা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দেখতে পারবেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার