বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে
advertisement
বিনোদন

বাজারের সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে মানুষ: ওমর সানী

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়ক। প্রায় সময়েই দেখা যায় নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের লিখা পোস্ট করেন তিনি। এবার এই নায়ক বাজার নিয়ে নিজের হতাশার কথা জানালেন তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস লিখেন তিনি। যেখানে তিনি বলেন, বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নাম হচ্ছে মানুষ।

ওমর সানীর এই বক্তব্যের সঙ্গে অবশ্য একমত পোষণ করেছেন অনেক নেটিজেন। অনেকেই তার সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করে এই নায়ককে সমর্থন করছেন।

image-11

কয়েক মাস ধরে সোশ্যালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে তাকে। নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে প্রায় সব শ্রেণি-পেশার মানুষের জীবন এখন নাজেহাল। এ জন্য অবশ্য হতাশ অনেকেই।

প্রসঙ্গর, গত ১৭ সেপ্টেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।

সর্বশেষ পাওয়া সংবাদ