সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

যশোর চৌগাছার ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

বিনোদন ডেস্ক : ১৯৭১ সালে রণাঙ্গনে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে অংশ নেয় ভারতীয় মিত্রবাহিনী। সেই সময় যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংক ট্যাংকের কারণেই পাকিস্তানি সেনাদের শোচনীয় পরাজয় হয়। সেই সংঘটিত অবিস্মরণীয় যুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে বলিউডে তৈরি হয়েছে অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’।

পিটি-৭৬ ট্যাংককে ভারতীয় সেনারা ‘পিপ্পা’ নামে ডাকতেন। ‘পিপ্পা’য় দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের গল্প বলা হয়েছে । এতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। বলরাম মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। এছাড়া দেখা যাবে প্রিয়াংশু পেনিয়ুলি এবং সোনি রাজদানকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ. আর. রাহমান। ‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন। তন্ময় মোহন ও রবিন্দর রানধাওয়ার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন তিনিই।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘পিপ্পা’ যৌথভাবে প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা (আরএসভিপি) ও সিদ্ধার্থ রয় কাপুর (রয় কাপুর ফিল্মস)। তাদের বিশ্বাস, ছবিটি নতুন প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

আগামী ১০ নভেম্বর সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে এটি মুক্তি পাবে। যার মাধ্যমে ভারত-বাংলাদেশসহ বিশ্বের ২৪০টি দেশের দর্শকরা দেখতে পারবেন এই ছবি।

আরও পড়ুন:

অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন হিমু, প্রেমিকের সামনেই ফাঁস নেন

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার