মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

অপূর্বর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙলেন নিলয়

বিনোদন ডেস্ক: ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান নির্মিত আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’। ৫৩ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেন— জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

এ জুটির রসায়ন ভীষণভাবে মুগ্ধ করে দর্শকদের। বাংলা নাটকের ইতিহাসে ইউটিউবে দ্রুততম ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছিল এটি। গত ৭ বছর সাত মাসে (২ হাজার ৭৭৩ দিন) টেলিফিল্মটির মোট ভিউ হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৯৬ হাজারের বেশি।

আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’-এর ভিউয়ের রেকর্ড ভাঙল একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’।

মহিন খান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ মুক্তি পায় ২০২৪ সালের ৯ এপ্রিল। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তারপর থেকে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে এটি। এক বছরে (৩৬৫ দিন) নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬৬ হাজারের বেশি। ৩ লাখ ৭০ হাজার ভিউ বেশি নিয়ে বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে।

বড় ছেলে নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার বাস্তবতাভিত্তিক প্রেমের গল্প তুলে ধরা হয়। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া রাশেদের জীবনসংগ্রাম ও নিস্ফল প্রেম এই নাটকটিকে এনে দেয় ভিন্নমাত্রা।

অন্যদিকে, শ্বশুর বাড়িতে ঈদ নাটকে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে আসা জামাইকে কেন্দ্র করে কমেডি ঘরানার নানা ঘটনার আবর্তন দেখা যায়। কিপটে শ্বশুর, ঈদের খরচ ও সামাজিক বার্তা—সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা।

আরও পড়ুন:

সাত দিনে ‘বরবাদ’ সিনেমার ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি

এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়, আমরা পারলাম না: সিয়াম

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার