মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

রাবণ হতে যশ নেবেন প্রায় ১৫০ কোটি

বিনোদন ডেস্ক : ‘আদিপুরুষ’ এর পর পরিচালক নীতেশ তিওয়ারি পরবর্তী প্রকেক্ট রামায়ণ সিনেমা। আর সেখানে রাবণ হচ্ছেন ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ যশ।

ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।

রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’

এদিকে কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।

যশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কেজিএফ টু’। গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পায় এটি। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা বক্স অফিসে আয় করে ১২৫০ কোটি রুপি। জানা যায়, এ সিনেমার জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন যশ।

সর্বশেষ পাওয়া সংবাদ