বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
বিনোদন

পাঁচ বছর পুরনো মামলায় বলিউড অভিনেতার কারাদণ্ড

বিনোদন ডেস্ক : পাঁচ বছরের পুরনো এক মামলায় বলিউডের জনপ্রিয় অভিনেতা দিলীপ তাহিলকে (৬৫) দু’মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

২০১৮ সালে ভিনেতা গাড়ি একটি অটোরিকশায় ধাক্কা মারে এবং এর ফলে এক নারী গুরুতর আহত হন। অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনায় হওয়া মামলায় রোববার আদালত এই রায় ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮ সালে দিলীপ তাহিলের মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় সেই সময়ে মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

ওই দুর্ঘটনায় সেই অটোতে থাকা এক নারী যাত্রী আহত হন। তাহিলকে জামিন দেয়া হলেও মামলা চলতে থাকে।

তাহিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে-অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটর যান আইনের অধীনে- অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। সেই মামলার সাজা শোনানো হলো রোববার।

‘বাজিগর’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘সোলজার’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন তাহিল।

আরও পড়ুন:

বাঘাযতীন বেঁচে থাকলে গান্ধীজীর জন্ম হত না: দেব

ভিসির সঙ্গে ঢাবির ৫০০ শিক্ষক দেখলেন ‘মুজিব বায়োপিক’

সর্বশেষ পাওয়া সংবাদ