বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
বিনোদন

গাড়ি বিক্রির ঘোষণা দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল হঠাৎ করেই দুটি গাড়ি বিক্রি করবেন বলে ঘোষণা দিলেন। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ব্যবহৃত গাড়ি দুটির ছবি ও ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন তিনি।

অভিনেতার পোস্টে দেখা যায়, ২০০৪ সালের মডেলের একটি টয়োটা জিপ গাড়ি বিক্রি করবেন। এছাড়া ২০১৫ সালের হুন্দাই মডেলের একটি মাইক্রোবাসও বিক্রি করবেন তিনি।

এ নায়ক গাড়ি দুটি কিনতে আগ্রহী ক্রেতাদের মাহির নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা বলেছেন। পোস্টে ওই ব্যক্তির ফোন নম্বরও যুক্ত করেছেন ‘দিন : দ্য ডে’ সিনেমার অভিনেতা।

হঠাৎ করে কেন নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির ঘোষণা দিলেন অনন্ত জলিল―এ প্রশ্ন অনেকের। তবে জানা গেছে, গাড়ি দুটি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করতেন তিনি। ধারণা করা হচ্ছে, নতুন গাড়ি কিনবেন বলে পুরনো মডেলের গাড়ি দুটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা।

এদিকে শিগগিরই অনন্ত জলিলের ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা মুক্তি পেতে পারে। এতে অভিনয় করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। এছাড়াও রয়েছেন বলিউড অভিনেতা দুলহান সিং, অরুণ অরোয়া ও প্রদীপ রাওয়াত। আরও রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ