সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে।

ঘরোয়া মাঠে প্রথম তিন ম্যাচে জয় লাভ করে অপরাজিত রয়েছে ভারত। বিপরীতে লাল-সবুজের বাংলাদেশ দল প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে পরাজিত হয়।

ভারত-বাংলাদেশের গত তিন ম্যাচ পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। আর এই দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দেয়ার জন্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে আশ্চর্যনীয় খবর হচ্ছে, ম্যাচটি মাঠে গড়ানোর আগে সাকিবদের সমর্থন দিচ্ছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক টুইট বার্তায় সেহার শিনওয়ারি জানিয়েছেন, ১৯ অক্টোবর ভারত দলকে বাংলাদেশ যদি হারাতে পারে তাহলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেট করবেন তিনি।

image-57

টুইটে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

গত ১৫ অক্টোবর প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়। কিন্তু এই হারের শোক সহ্য করতে পারেননি মডেল সেহার শিনওয়ারি। তাইতো সেদিন তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

এর পরদিন এই ম্যাচকে ঘিরে আরও একটি টুইট করেন এ অভিনেত্রী। সেখানে অবশ্য অনেক আত্মবিশ্বাসী দেখা গেছে তাকে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার এ টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এবং পরে প্রয়োজনে আমাকে দেখাবে।’

প্রসঙ্গত, সেহার শিনওয়ারির একজন পাকিস্তানি অভিনেত্রী। দেশটির হায়দরাবাদে জন্ম তার। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় আসেন তিনি। পরের বছর টেলিভশন মর্নিং শো শুরু করেন। যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একই সঙ্গে দর্শকমহলে পরিচিত লাভ করতে থাকেন সেহার।

সর্বশেষ পাওয়া সংবাদ