সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

কাদের সিদ্দিকীর দলে যোগ দিলেন নকুল কুমার বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।

রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।

image-42

এ বিষয়ে নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি। তিনি গানে গানে বলেন, ‘আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা’।

এতে সভাপতির বক্তব্যে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘লতিফ (সিদ্দিকী) ভাইয়ের সঙ্গে আমার সবসময় বিরোধ আছে। মরার আগ পর্যন্ত থাকবে। হাসানুল হক ইনুরা ডাকলে বড়ভাই যাবে। আমি মরলেও যাব না। হাসানুল হক ইনুদের জন্য, জাসদের জন্য বঙ্গবন্ধুকে মরতে হয়েছে। অন্য কারও জন্য নয়।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে ১৭ নভেম্বরের ক্যু এর মাধ্যমে যেদিন বের করে আনা হয় সেদিন হাসানুল হক ইনু ট্যাংকের ওপর নেচেছিলেন। আমার বোন শেখ হাসিনা তাকে মেনে নিতে পারে, আমি কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর রাজনৈতিক সন্তান, আমি এক দিনের জন্যও তাকে মেনে নেব না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ