সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

দ্বিতীয় বিয়ে করলেন রাখি

বিনেোদন ডেস্ক : বলিউডের বিতর্কের আরও এক নাম রাখি সাওয়ান্ত। কখন কি করেন, তার তল পাওয়া কঠিন। সম্প্রতি তিনিই ক্যানসার আক্রান্ত মায়ের জন্য হাপুস নয়নে কেঁদে সকলকে প্রার্থনা করার অনুরোধ করেন। তার ঠিক দু’দিনের মাথায় পাওয়া গেল রাখির বিয়ের খবর। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে রাখি। এর আগে রীতেশ সিংহ নামক এক ব্যক্তিকে বিয়ে করেন। সেই বিয়েটা লুকিয়েই সেরে ফেলেছিলেন তিনি। দীর্ঘ সময় কেটে গেলেও বরকে প্রকাশ্যে আনেননি।

এবারও অন্যথা হয়নি, লুকিয়ে বিয়ে করলেন রাখি। তবে পাত্র সকলের চেনা। রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আদিল দুরানির সঙ্গে একটা লম্বা সময় থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিলেন রাখি।

Imported from WordPress: image-91.png

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে রাখি ও আদিলের বিয়ের ছবি। এলাহি আয়োজন নয়, একেবারে সাদামাটা ভাবেই বিয়ে সারলেন রাখি। সইসাবুদ করে সম্পন্ন হয় রাখি-আদিলের বিয়ের অনুষ্ঠান। রাখির পরনে ছিল গোলাপি রঙের শারারা, আদিল পরেছিলেন কালো শার্ট ও জিন্‌স। যদিও এই বিয়ে নিয়ে রাখির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

তবে এই আনন্দের মাঝেও রাখির মন মায়ের অসুস্থতার জন্য বিষণ্ণ। ২০২১ সালের এপ্রিলে এক বার রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছিল। তাঁর পিত্তথলি থেকে টিউমর বাদ দেওয়া হয়েছিল সে বার। সেই টিউমরও ক্যানসারে পরিণত হয়। যদিও খুব ভাল মানের চিকিৎসায় সেরে উঠেছিলেন তাঁর মা। সেই সময় সব খরচ বহন করেছিলেন অভিনেতা সলমন খান এবং তাঁর ভাই সোহেল খান। কিন্তু ফের এক বার সেই মারণরোগ ফিরে এসেছে। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

চঞ্চল চৌধুরীকে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

গোল্ডেন গ্লোবস জিতলো ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ট্রেলার প্রকাশ (ভিডিও)

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার