বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
advertisement
বিনোদন

ইতিহাসের পাতায় নাম লিখলাম: ফেরদৌস

বিনোদন ডেস্ক : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা পর্যন্ত উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ২টায় ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন তিনি।

অন্যান্যের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছে ফেরদৌস বলেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম।’

আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ধূসর রঙের পাঞ্জাবি পরে হাস্যোজ্জল ট্রেনে ওঠার একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে ফেরদৌস আহমেদ লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

২০১৮ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকায় গিয়েছিলেন ফেরদৌস, সঙ্গে ছিলেন রিয়াজও।

জানা গেছে, আসন্ন নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। এর আগে, ফেরদৌস নায়ক ফারুকের মৃত্যুর পর তাঁর নির্বাচিত আসন ঢাকা ১৭-এ উপ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু আওয়ামীলীগ থেকে নমিনেশন পাননি।

এদিন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ