বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
advertisement
বিনোদন

নাঈম-শাবনাজের ৩০ বছরের দাম্পত্য জীবন

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। পর্দায় তাদের রসায়ন ও অভিনয়গুণ সেই সময় ঝড় তুলেছিল দর্শকহৃদয়ে। একসময় পর্দা থেকে বেরিয়ে বাস্তব জীবনেও ভালোবাসার ঘর বাঁধেন সাবেক এই দুই তারকা। কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়ই ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে যান তারা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ছিল এ তারকা দম্পতির ২৯তম বিবাহ বার্ষিকী। কইসঙ্গে সংসার জীবনের ত্রিশ বছরে পদার্পণ করলেন তারা।

শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়েই নাঈম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের সংসারে দুজন কন্যাসন্তান রয়েছে।

১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়।

নাঈম-শাবনাজ জুটি দর্শকদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তাদের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘জিদ’।

সবশেষ ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন তারা। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ এবং শাবনাজ সর্বশেষ ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন।

আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুজনই এখন বর্তমান জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। দুই সন্তান নামিরা ও মাহাদিয়াকে নিয়ে চামৎকার সময় যাচ্ছে তাদের। পড়াশোনার পাশাপাশি দুই বোনকে মডেলিংয়েও দেখা গেছে। অন্যদিকে, গান নিয়েও কাজ করছেন তারকা কন্যারা।

সর্বশেষ পাওয়া সংবাদ