বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
advertisement
বিনোদন

শাকিবের নায়িকা হয়ে আসছেন বলিউডের তারকা সোনাল চৌহান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’-এ বলিউড নায়িকা প্রাচী দেশাই, শেহনাজ গিল, জেরিন খান ও নেহা শর্মার অভিনয়ের কথা শোনা গিয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে বেশ কয়েকবার সংবাদও প্রকাশ হয়েছে।

এসব নায়িকাদের নিয়ে শাকিবের ভক্তরা বিভিন্ন ফ্যান পেজে অনেক লেখালেখিও করেছেন। এবার সব ধরনের জল্পনা-কল্পনার শেষে জানা গেল শাকিবের ‘দরদ’ সিনেমার নায়িকার নাম। বলিউড নায়িকা সোনাল চৌহান এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেবন বলে জানা গেছে।

সোনাল চৌহান সম্প্রতি এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। সিনেমার তিন প্রযোজনা প্রতিষ্ঠানের একটি কলকাতার এসকে মুভিজ বিষয়টি জানিয়েছে।

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। তিনি বলিউডের প্রায় বেশ কিছু সিনেমায় অভিনয় করে সবার নজর কেড়েছেন। অভিনয়ের জন্য তিনি স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

এদিকে গত ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে। দেশের প্রেক্ষাগৃহের বাইরেও সিনেমাটি আলোচিত ও প্রসংশিত হয়।

জানা গেছে, অনন্য মানুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি বেনারসে শুটিং শুরু হবে। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারতের একজন নির্মাতা সিনেমাটি পরিচালনা করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ