শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

‘টাইগার থ্রি’র ট্রেলার ১৬ অক্টোবর

বিনোদন ডেস্ক : চলতি মাসেই মুক্তি পাবে অ্যাকশনে ভরপুর সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’র টিজার।

বুধবার (৪ অক্টোবর) যশরাজ ফিল্মসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা এসেছে, আসছে ১৬ অক্টোবর প্রকাশ্যে আসবে ‘টাইগার থ্রি’র ট্রেলার। যেটি টিজারের চেয়েও আরও বড় চমক নিয়ে হাজির হবে। আসছে দীপাবলিতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতে মুক্তি পাবে এই ছবি।

এই ঘোষণা আসতেই রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে সালমান ভক্ত-অনুরাগীদের মাঝে। ভক্তদের অনেকেই এই উত্তেজনা ধরে রাখতে না পেরে টুইট ও করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “দ্য বিগ ড্যাডি অফ স্পাই ইউনিভার্স”। অন্য একজন লিখেছেন, “ভাই ইজ ব্যাক #টাইগার থ্রি”। আরেকজন ভক্ত বলেছেন, “ব্লকবাস্টার মুভি নিয়ে টাইগার ফিরে এসেছে।”

যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সূত্র: পিঙ্কভিলা।

আরও পড়ুন:

গিনেস বুকে বাংলাদেশি মডেল তোরসা

২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রকৃতি-আদরের ‘যন্ত্রণা’

ওয়েব সিরিজে চিত্রনায়িকা পরীমণি

সর্বশেষ পাওয়া সংবাদ