বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

ফের আলোচনায় শাহিদ কাপুর-কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডে এক সময় দারুণ হইচই ফেলেছিল  শাহিদ কাপুর ও কারিনা কাপুর জুটি। পর্দার সামনে তো বটেই, পর্দার পেছনেও গল্পেও মজেছিলেন ভক্তরা। 

‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-র মতো একাধিক সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন প্রাক্তন যুগল। যদিও, জুটি হিসাবে তাদের সবচেয়ে স্মরণীয় ছবি ‘জাব উই মেট’। 

ইমতিয়াজ আলি পরিচালিত ওই সিনেমাতেই শেষ বার জুটি হিসেবে দেখা গিয়েছিল শাহিদ ও কারিনাকে। তারপরে অবশ্য ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকাই। তবে জুটি হিসাবে নয়। এমনকি, সিনেমাতেও কোনো ফ্রেমে একসঙ্গে দেখা যায়নি শাহিদ ও কারিনাকে। 

গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন, ‘জাব উই মেট’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। সিনেমার স্বার্থে কি তবে ফের জুটি বাঁধবেন প্রাক্তন যুগল?

ভক্তদের দাবির কথা মাথায় রেখে ‘জাব উই মেট ২’ সিনেমার জন্য নাকি শাহিদ ও কারিনাকেই জুটি হিসেবে পেতে চাইছেন নির্মাতারা। শুধু তাই-ই নয়, পরিচালক হিসাবেও নাকি ইমতিয়াজকেই ভাবছেন তারা। সত্যিই কি শাহিদ-কারিনাকে এক ছাদের তলায় ফেরাবেন তিনি? 

সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পরিচালক নিজে। তবে ভক্তদের হতাশ করে ইমতিয়াজ বলেন, আমি অন্তত ‘জাব উই মেট ২’ সিনেমা নিয়ে কিছু জানি না। আমার মাথায় এই মুহূর্তে ওই ঘরানার কোনো গল্পই নেই। 

তিনি বলেন, আসলে এই খবর ছড়ানোর আগে আমাকে কোনো কিছুই জানানো হয়নি। তাই আমি জানি না কী বলব! তবে দেখা যাক, কী করা যায়। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ