বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

ওয়েব সিরিজে চিত্রনায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্বকালীন ছুটি শেষে শোবিজে আবারও তিনি সরব। একের পর এক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এ নায়িকা। সম্প্রতি তিনি ‘ডোডুর গল্প’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার জানালেন নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার খবর।

সিরিজটি নির্মাণ করবেন নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি। নায়িকা নিজেই এতে চুক্তিবদ্ধের খবর নিশ্চিত করেন। রোববার ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবিও প্রকাশ করেছেন পরী।

জানা গেছে, এতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন শ্যামল মাওলা। আরও থাকছেন, ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক।

সম্প্রতি পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।

সর্বশেষ পাওয়া সংবাদ