সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
বিনোদন

পূজায় মুক্তি পাচ্ছে দেবের সিনেমা ‘বাঘা যতীন’

বিনোদন ডেস্ক : টালিউডের খ্যাতিমান অভিনেতা দেব সবসময় নতুন কিছু তার ভক্তদের উপহার দিতে চান। আবারও নতুন এক চমক নিয়ে আসছেন তিনি। এবারের পূজায় মুক্তি পেতে যাচ্ছে অরুণ রায়ের পরিচালনায় দেবের সিনেমা ‘বাঘা যতীন’।

যতীন্দ্র নাথ মুখেপাধ্যায়ের জীবন নিয়ে ‘বাঘা যতীন’ সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমায় দেবের বেশ কয়েকটি লুক।

দেবকে এর আগে খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেখেছেন দর্শকরা। তারও আগে সাধুর বেশে এই সিনেমায় তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা।

সিনেমায় নাকি আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছেন মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

দেব তার চরিত্রের প্রয়োজনে এর আগেও নিজেকে একাধিকবার বিভিন্ন রূপে উপস্থাপন করেছেন। তবে কোনো একটি সিনেমায় এ প্রথম এতগুলো লুকে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি।

দেব এ বিশেষ লুক প্রসঙ্গে বলেন, এ সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।

পাশাপাশি এ সিনেমাটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবেই উল্লেখ করেছেন দেব।

সর্বশেষ পাওয়া সংবাদ