বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘জওয়ান’কে অস্কারে পাঠাতে চান অ্যাটলি

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৮৬০ কোটি আয় করে নিয়েছে শাহরুখের ‘জওয়ান’। এরই মাঝে অ্যাটলি জানান, ‘জওয়ান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রাজত্ব করার পর এখন তাঁর লক্ষ্য অস্কার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি জওয়ানকে অস্কারের মঞ্চে পৌঁছে দিতে চান। শাহরুখ খানের সাথেও এই আলোচনা নিয়ে রসিকতা করেছেন বলে জানান অ্যাটলি। তাহলে কি অ্যাটলি অস্কারের দিকে নজর রাখছেন? উত্তরে পরিচালক বলেন, “অবশ্যই।

অ্যাটলি বলেন, ‘অস্কারে ‘জওয়ান’-এরও যাওয়া উচিত, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি মনে করি প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ, অভিনেতা-কলাকুশলী যারা সিনেমায় কাজ করছেন, তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার, জাতীয় পুরস্কারের দিকে। তাই অবশ্যই, হ্যাঁ। আমি ‘জওয়ান’কে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক, আমার মনে হয় খান স্যার এই সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার, আমরা কি এই সিনেমাটি অস্কারে নিয়ে যাব?’

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে। ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

ছবিতে একদিকে তিনি পুলিস অফিসার তো অন্যদিকে সেনা, একদিকে বাবা তো অন্যদিকে ছেলে দুই ভূমিকাতেই তিনি। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশের শাহরুখপ্রেমীরা। গত ১১ দিনে এই ছবির টোটাল বক্স অফিস কালেকশন ৮৫৮.৬৮ কোটি। শুধুমাত্র ভারতেই এই ছবির বক্স অফিস কালেকশন ৪৩০.৪৪ কোটি টাকা। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই

সর্বশেষ পাওয়া সংবাদ