বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বরেণ্য এই পরিচালকের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই জনেই কানাডা প্রবাসী। তাঁরা দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডির বাসায় ছিলেন জাকী। রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। এরপর দ্রুত তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।

সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি।

এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন সালাউদ্দিন জাকী। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ