বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘কাঠগোলাপ’ এবার চেন্নাইয়ের শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’ সিনেমাটি অংশ নিচ্ছে। সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী জানিয়েছেন এবার চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ কাঠগোলাপের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

প্রযোজক মো. ফরমান আলী জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘কাঠগোলাপ’ সিনেমাটি ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে।

সিনেমাটির প্রধান ৪টি চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপ দান করেছেন একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি। চিত্রগ্রহণে ছিলেন নাহিয়ান বেলাল।

এর আগে ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।

সর্বশেষ পাওয়া সংবাদ