বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

ছাপা হয়ে গিয়েছিল কার্ড, কেন ভেঙেছিল সঙ্গীতা-সালমানের বিয়ে?

বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে বেশ অনেকটা সময় সম্পর্কে ছিলেন অভিনেত্রী সোমি আলি। বর্তমানে তিনি অভিনেত্রী থেকে সমাজকর্মী হয়েছেন। কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন যে সালমান খান তাঁকে মারধর করতেন এবার অন্য বোমা ফাটালেন সোমি আলি।

সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন সালমান খান তাঁর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রায় বিয়ে করেই ফেলেছিলেন, কিন্তু একটি বিশেষ কারণে ভেঙে যায় সেই বিয়ে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমি জানিয়েছেন, সালমান সেই সময় সঙ্গীতাকে ঠকিয়ে ছিলেন আর সঙ্গীতা সালমানের সেই প্রতারণা হাতে নাতে ধরে ফেলেছিলেন। সোমি বলেন যে ‘সঙ্গীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা। সালমান সঙ্গীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল, যখন আমি একটু বড় হই, তখন আমি এটি বুঝতে পারি’ নিজের ভুলের কথা স্বীকার করেন সোমি।

সোমি আরও জানান, সালমানের প্রতি তাঁর ক্রাশ ছিল এবং বলিউডে ভাগ্য পরীক্ষা করার পাশাপাশি অভিনেতাকে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিলেন। তবে তিনি দাবি করেন, ‘ভালবাসা ও যত্ন’ দেখানোর অজুহাতে সালমান তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। শোনা যায়, নব্বইয়ের দশকে সালমান ও সোমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও জনসমক্ষে তাঁদের সম্পর্ক খুব অল্প সময়ের জন্য ছিল। তবে সোমি প্রায়ই বলেন, আট বছর ধরে তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন।

প্রাক্তন এই অভিনেত্রী প্রায়ই সালমনের বিরুদ্ধে তোপ দেগে থাকেন এবং অতীতে সালমানকে ‘ওম্যান বিটার’ এবং ‘স্যাডিস্টিক’ও বলেছিলেন। অভিনেতার সঙ্গে সম্পর্কের স্মৃতি যে এখনও তাঁকে তাড়া করে বেড়ায়, সে কথাও আগের এক সাক্ষাৎকারে বলেছেন সোমি।

১৯৯২ সালে ‘বুলন্দ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সালমন-সোমি। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছুপ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পরিচিতি পান। তিনি এখন তাঁর এনজিওর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নারী অধিকারের জন্য কাজ করেন। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

যে কারণে শুটিং ফেলে চলে গেলেন সায়ন্তিকা

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

সর্বশেষ পাওয়া সংবাদ