বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

স্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৬৪ বছর বয়স হয়েছিল তার।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক-অভিনেতা ফিরোজ শাহী, নির্মাতা শাফি উদ্দিন শাফি ও প্রযোজক খোরশেদ আলম খসরু।

জানা যায়, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানের স্ত্রী প্রিয়া। তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় এই নির্মাতা।

এ পরিচালক মৃত্যুর সময় তিন মেয়ে রেখে গেছেন। অর্ধাঙ্গিনীর মৃত্যুতে শোকে কাতর ছিলেন তিনি। মৃত্যুর আগে স্ত্রীর কবরের পাশেই নিজেকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার এ নির্মাতা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা সোহানুর রহমান সোহান। নব্বই দশকে তার পরিচালিত সিনেমা দেখে মেতেছিল দেশের কোটি দর্শক। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তারকা গড়ার নেপথ্য কারিগর ও চলচ্চিত্র নির্মাতা বলা হয় তাকে।

সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে যিনি ঢালিউডের শীর্ষ তারকা।

তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে। সেটা ১৯৭৭ সালের কথা। এরপর তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এ জে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেছেন।

প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন।

তার পরিচালিত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে- ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

আরও পড়ুন:

বিয়ে করছেন আয়মান, কনে মুনজেরিন

৪০ লাখ নিয়েও শাকিবের বিরুদ্ধে ৬০ লাখ দাবির অভিযোগ

‘মুজিব’ বায়োপিকে টিক্কা খানের চরিত্রে জায়েদ খান

সর্বশেষ পাওয়া সংবাদ