বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বিয়ে করছেন আয়মান, কনে মুনজেরিন

বিনোদন ডেস্ক: দেশের অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক বিয়ে করছেন। পাত্রী একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ। আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সেনাকুঞ্জে হলরুমে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানা গেছে।

টেন মিনিট স্কুলের একজন শিক্ষক ও আয়মান-মুনজেরিনের ঘনিষ্ঠ এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জুটি বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রাখতে আমন্ত্রিত বন্ধু-ঘনিষ্ঠজনদের নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে একটি চ্যাট গ্রুপ খুলেছেন। যেন আগামী ২৩ সেপ্টেম্বরের আগে বিয়ের খবরটা বাইরে জানানো না হয়। তবুও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার থেকে তাদের একটি বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্ডে দেখা গেছে, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে।

image-53

বুধবার (১৩ সেপ্টেম্বর) টেন মিনিট স্কুলের একজন শিক্ষক ও আয়মান-মুনজেরিনের ঘনিষ্ঠ এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যকে বলেন, ‘বিয়ের খবর তো সত্য। তবে বলতে বারণ। এটা সারপ্রাইজড হয়ে থাক না ভাই।’

তিনি আরও বলেন, ‘আমরা দাওয়াত পেয়েছি। হয়তো ছোট পরিসরে অনুষ্ঠানটা সারতে চাইছেন তারা। আমন্ত্রিতদের নিয়ে একটা ফেসবুক গ্রুপ খুলেছেন আয়মান-মুনজেরিন। সেখানে তারা খুব করে অনুরোধ জানিয়েছেন- বিষয়টি যেন জানাজানি না হয়। সাইপ্রাইজড হয়ে থাক। আমরাও সেটাই চাইছিলাম।’

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন তিনি। মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ