বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

চট্টগ্রামের ফ্যানদের ধন্যবাদ জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বক্সঅফিসে ঝড় তুলেছেন শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৫৭৪.৮৯ কোটি টাকা ব্যবসা করেছে ‘জওয়ান’। শুধুমাত্র দেশেই নয়, সারা বিশ্বে এখন এই ছবির জয়জয়কার। এই প্রথম ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে কোনও বলিউডের ছবি। তাই এই ছবি নিয়ে বাংলাদেশেও উন্মাদনা তুঙ্গে।

বাংলাদেশের দর্শকদের কেমন লাগল সেই ছবি? সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি পৌঁছে গেছে খোদ বাদশার কাছেও। ছবিটি নিয়ে চট্টগ্রামের শাহরুখ-ভক্তদের উন্মাদনা দেখে ফ্যানেদের এবার ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং শাহরুখ।

এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাব-এর পক্ষ থেকে কিছু ছবিসহ পোস্ট করে জানানো হয় যে, চট্টগ্রামে শাহরুখের ভক্তরা ‘জওয়ান’-এর সম্পূর্ণ একটি শো বুক করেছেন। এক্স তথা টুইটারের সেই পোস্ট রিটুইট করে চট্টগ্রামকে ধন্যবাদ জানান শাহরুখ।

বাংলাদেশের ফ্যানেদের ধন্যবাদ জানিয়ে শাহরুখ লেখেন, ‘থ্যাংক ইউ, চট্টগ্রাম!!!’ এই বছরের শুরুতেই মুক্তি পায় পাঠান। এটিই প্রথম বলিউডের ছবি, যা মুক্তি পেয়েছিল বাংলাদেশে। তবে এবার বাংলাদেশি ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর ছিল যে ৭ সেপ্টেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ইতোমধ্যেই ছবিটি দেখতে দলে দলে সিনেমা হলগুলোতে ভিড় করেছেন ‘কিং খান’ এর ভক্তরা। বাংলাদেশে ৪৮টি সিনেমা হলে ‘জওয়ান’-এর ২৩৭টি শো চলছে ।

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে। ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। একদিকে তিনি পুলিস অফিসার তো অন্যদিকে অপহরণকারী, একদিকে বাবা-ছেলে দুই ভূমিকাতেই তিনি। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশ।

সর্বশেষ পাওয়া সংবাদ