বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘মুজিব’ বায়োপিকে টিক্কা খানের চরিত্রে জায়েদ খান

বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় দেখা যাবে জায়েদ খানকে। ‘বাংলার কসাই’ খ্যাত টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার জায়েদ খান সিনেমায় অভিনীত লুক প্রকাশ করলেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।

বিএফডিসি জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্যাম বেনেগাল পরিচালিত চলচ্চিত্রটি দেখানো হবে।

টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বেলুচিস্তানের মতো নিরস্ত্র-নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন, এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়। ১৯৭৩ সালে নিষ্ঠুরতার সঙ্গে বেলুচিস্তানে বিদ্রোহ দমনের নামে হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘বেলুচিস্তানের কসাই’ হিসেবে টিক্কা খান কুখ্যাতি অর্জন করেন।

জায়েদ খান বলেন, ‘এই সিনেমায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। যেখানে আমাকে খুবই নিষ্ঠুর চরিত্রে দেখা যাবে। টিক্কা খানের নিষ্ঠুরতা, বর্বরতা এতোই ভয়ানক ছিল যে সেটা ফুটিয়ে তুলতে আমাকে বেগ পেতে হয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি।’

image-47

তিনি আরো বলেন, এটি আমার জীবনের সেরা প্রাপ্তি। আমি একটি ইতিহাসের সঙ্গে নাম লেখালাম। এতে অভিনয়ের জন্য আমি মুম্বাইতে অডিশন দিতে গিয়েছিলাম। তখনই চূড়ান্ত হয়েছিলাম। কিন্তু চুক্তি ছাড়া কোনো খবর দেওয়া নিষেধ ছিল। টিক্কা খানের চরিত্রে অভিনয় করছি।

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা।এছাড়াও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে। গেলো ৩১ জুলাই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

আরও পড়ুন:

৪০ লাখ নিয়েও শাকিবের বিরুদ্ধে ৬০ লাখ দাবির অভিযোগ

৪ দিনেই ৫০০ কোটি আয়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

সর্বশেষ পাওয়া সংবাদ