বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘পুষ্পা ২’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক : ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। অবশেষে জানা গেল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি চূড়ান্ত তারিখ।

সোমবার (১১ সেপ্টেম্বর) নির্মাতা সুকুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন।

একটি পোস্টার শেয়ার করে সুকুমার জানান, ‘পুষ্পা: দ্য রুল’ আসছে আগামি বছরের ১৫ আগস্ট। এমন ঘোষণায় মুহূর্তেই তা ছড়িয়ে যায়।

২০২১ সালে মুক্তি প্রাপ্ত আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। অবশেষে মুক্তির চূড়ান্ত তারিখ প্রকাশ করলো টিম ‘পুষ্পা’।

২০২২ সালের শুরুর দিকে ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করেন পরিচালক সুকুমার। কিন্তু গল্পে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। তারপর চিত্রনাট্য নিয়ে কাজ করেন। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের শেষের দিকে ক্যামেরা ওপেন করেন নির্মাতারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি!

সর্বশেষ পাওয়া সংবাদ