বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘জওয়ান’

বিনোদন ডেস্ক : ফের বক্স অফিসে ঝড় তুলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমা দিয়ে নিজেকে ছাপিয়ে গিয়ে হিন্দি সিনেমায় ইতিহাস গড়েছেন কিং খান।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে প্রতিবেদনে দাবি করছে, ট্রেড রিপোর্ট অনুসারে, ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে ভারতে ৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে। আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ১৫০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। যা এখন বলিউডের সর্বকালের সবচেয়ে বড় শুরুর দিনের সংগ্রহ।

বিশ্বব্যাপী একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সিনেমাটিতেঅস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন।

রাজনৈতিক বার্তা দেওয়া ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।

সর্বশেষ পাওয়া সংবাদ