বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘একবার বলো ভালোবাসি’

বিনোদন ডেস্ক : রনি তার মামাকে বিয়ে করানোর জন্য পরিবারের সঙ্গে মেয়ে দেখতে যায়। মামার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেও ওই বাড়ির একটা মেয়ের প্রেমে পড়ে যায়। যে প্রেমের জন্য সবকিছু করতে প্রস্তুত রনি।

অন্যদিকে তিথি নামের মেয়েটি রূপে-গুণে সব দিকেই অতুলনীয়। তার নিজের একমাত্র ফুপুর বিয়ের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে, তখন একজনের সঙ্গে পরিচয় ঘটে। দুজনার প্রেম হয়। প্রেমের কারণে পরিবারের মধ্যে ঝামেলা হলেও সে সবসময় তার ভালোবাসায় অনুগত থাকে।

পাত্র ও পাত্রী পক্ষের দুই সদস্যের এমন প্রেমময় গল্পে সাজানো হয়েছে নাটক ‘একবার বলো ভালোবাসি’। মোহাম্মদ মিফতা আনানের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে (রনি ও তিথি) অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নাজনীন নিহা। আরও আছেন মুসাফির সৈয়দ, হিন্দোল রায়, লতা, টুনটুনি খালা প্রমুখ।

সিএমভি প্রযোজিত এ নাটকে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতায় মিষ্টি প্রেমের ঘটনা এবং সেটি ঘিরে পারিবারিক নানাবিধ জটিলতা।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগির নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ পাওয়া সংবাদ