বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

সাইমনের ‘জলরঙ’ ছাড়পত্র পেয়েছে

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সাইমন সাদিকের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তিনি চলচ্চিত্রে এক দশক ধরে কাজ করে যাচ্ছেন। ‘পোড়ামন’, ‘পুড়ে যায় মন’, ‘ব্ল্যাকমানি’ ‘জান্নাত’ র মতো সিনেমা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এবার সাইমন অভিনীত নতুন সিনেমা ‘জলরঙ’ চলতি বছরে শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির নির্মাতা অপূর্ব রানা। তিনি বলেন, গতকাল (৫ সেপ্টেম্বর) আমাদের সিনেমা ‘জলরঙ’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এখন অফিশিয়াল ছাড়পত্র আমাদের কাছে আসেনি। আশা করছি দু-একদিনের মধ্যে কাগজটা পেয়ে যাব। ইচ্ছে আছে এ বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেবো ‘জলরঙ’ সিনেমা।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, অপূর্ব রানা ভাইকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। সিনেমাটির গল্পের প্রয়োজনেই তিনি আমাকে নিয়েছেন। খুব সুন্দর একটি গল্প দেখতে পাবেন দর্শক প্রেক্ষাগৃহে।

‘জলরঙ’ সিনেমায় সাইমন ছাড়াও একঝাঁক তারকাশিল্পী অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশিষ খন্দকার, জয়রাজ, কমল পাটেকার, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরীসহ অনেকে।

২০২০-২১ অর্থ বছরে প্রযোজক দোলোয়ার হোসেন দিলু ‘জলরঙ’ সিনেমার জন্য অনুদান পেয়েছিলের ৬০ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ