বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘জওয়ান’র অগ্রিম বুকিং শুরুর ২ ঘণ্টায় ৪১ হাজার টিকিট বিক্রি

বিনোদন ডেস্ক : চলতি মাসের ৭ তারিখে প্রেক্ষাগৃহে নতুন রূপে দেখা দেবেন কিং খান শাহরুখ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রকাশ্যে এসেছে ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। আজ (১ সেপ্টেমর) শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিংও।

প্রাথমিক তথ্য থেকে অনুমান করা যাচ্ছে, শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে ‘জওয়ান’। এদিকে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং বিক্রি শুরু হয়েছে। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্ত-অনুরাগীরা।

গতকাল ট্রেলার প্রকাশের পর সেই উত্তেজনার কয়েকগুণ বেড়ে গেছে সিনেমাপ্রেমীদের। আজ (১ সেপ্টেমর) সকালেই শাহরুখ খানের একটি ভিডিও পোস্ট করে অ্যাডভান্স শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়।

অগ্রিম বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে টিকিট। জানা গেছে, টিকিটের দাম ছুঁয়েছে ২ হাজার ৪০০ রুপিতে। তাও বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই। শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমার আট মাস পর সেই একই উন্মাদনা দেখছেন পরিবেশকরা।

একাধিক ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সূত্রে জানা গেছে, ‘জওয়ান’ সিনেমার হাত ধরে শাহরুখ খান ইতিহাস গড়তে যাচ্ছেন। ভারতের জনপ্রিয় টিকিট বুকিং অ্যাপ ‘বুক মাই শো’-এর মাধ্যমে মাত্র ১ ঘণ্টাতেই ২০ হাজার ২৬০টির মতো টিকিট বিক্রি হয়েছে। সবার মতে চলতি বছরে ‘পাঠান’ সিনেমার পর প্রথম দিনেই শাহরুখ খানের দ্বিতীয় ১০০ কোটির সিনেমা হতে যাচ্ছে ‘জওয়ান’।

অন্যদিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, ভারতের জাতীয় স্তরের প্রেক্ষাগৃহেও দুর্দান্ত আয় করছে সিনেমাটি। ‘পিভিআর’, ‘আইনক্স’, ‘সিনেপলিস’-এ অ্যাডভান্স বুকিং শুরুর প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যে ৪১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

আজ শুক্রবার, বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, ‘পিভিআর + আইনক্স’-এ ৩২ হাজার ৭৫০ ও ‘সিনেপলিস’-এ ৮ হাজার ৭৫০ অর্থাৎ মোট ৪১ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ