বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

এআইতে ফিরে এলেন সালমান শাহ!

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার স্বপ্নের নায়ক প্রয়াত সালমান শাহ’র একটি স্থিরচিত্র। যার সঙ্গে মিল নেই ক্ষণজন্মা এ নায়কের কোনও চলচ্চিত্রের কস্টিউম ও হেয়ার স্টাইলের। ছবিটি মুহূর্তেই সালমান ভক্তরা লুফে নেন।

এটি কোনও ফটোগ্রাফারের তোলা নয়, যা তৈরি হয়েছে আলোচিত প্রযুক্তি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে। তৈরি করেছেন রাজীব জাহান ফেরদৌস নামের এক ব্যক্তি। এর আগে তিনি দেশের জনপ্রিয় বহু তারকাদের ছবি বানিয়েছিলেন এআই দিয়ে।

গত ২৭ আগস্ট রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুকে সালমান শাহ’র নতুন রূপের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘প্রস্তুত হও, বাংলাদেশ! চূড়ান্ত ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছে! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সঙ্গে থাকুন।’

প্রযুক্তির ব্যবহারে তৈরি সালমান শাহ’র নতুন রূপের ছবিটি প্রকাশের ঘণ্টা কয়েকের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

সালমান শাহর এই প্রত্যাবর্তন দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। শুধু দেশে নয়, বিদেশি হিরোদের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে সালমান শাহর এ ছবি।

এদিকে, সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ এই মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন স্বপ্নের এই নায়ক। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম ক্ষণজন্মা এই তারকার। আর মাত্র ২৫ বছর বয়সে মারা যান বাংলা সিনেমার বরপুত্র। অনেকেই ধারণা করছে, সেপ্টেম্বর মাসে সালমান ভক্তদের ‘এআই’র দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব।

আরও পড়ুন:

অতীতের সকল রেকর্ড ভাঙবে এবারের ডালাসের ফোবানা

অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘‌জওয়ান’

সর্বশেষ পাওয়া সংবাদ