বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

এবার বাংলাদেশে সালমানও ব্যর্থ, চলছে না সিনেমা

বিনোদন ডেস্ক : চলতি বছরের ১২ মে ‘পাঠান’ মুক্তির মাধ্যমে শুরু হয়েছিল দেশে হিন্দি সিনেমা মুক্তির যাত্রা। তবে সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি বলে স্বীকার করছেন সাবেক হল মালিকদের নেতা ঢাকার মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

শুক্রবার (২৫ আগস্ট) দেশের ৩২টি সিনেমা হলে মুক্তি পাওয়া সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার অবস্থা শোচনীয়। কারণটা অবশ্য, সালমান খানের এই ফ্লপ সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১২৬ দিন পর।

স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন ১৮টি শো প্রদর্শিত হচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। কেমন চলছে সিনেমাটি এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদের ভাষ্য, ‘এটা একেবারেই চলছে না। অবশ্য সিনেমা থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। এক দিকে পুরনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। আর ভারতেও তো চলেনি সিনেমাটি। সুতরাং এখানে চার-পাঁচশ টাকা খরচ করে কে দেখবে এই সিনেমা!’

ঢাকার লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ অন্যান্য হলগুলোর অবস্থাও একই।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানাচ্ছেন, ‘সালমানের এই সিনেমা তারকাবিহীন বাংলাদেশের যেকোনো ছবির চেয়েও খারাপ যাচ্ছে।’

প্রায় ২২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারত থেকে এটি মোটে ১১০ কোটি ৫৩ লাখ রুপি কালেকশন করতে পেরেছিল। বিশ্বব্যাপী কালেকশনের পরিমাণ ১৮২ কোটি রুপি। অর্থাৎ বক্স অফিস থেকে বাজেটের টাকাও তুলতে পারেনি সিনেমাটি।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এছাড়াও আছেন ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ।

আরও পড়ুন:

প্রয়াত সুশান্তের সেই ফ্ল্যাট কিনলেন আদা শর্মা

মান্নাতের সামনে বিক্ষোভ, পুলিশ ডাকলেন শাহরুখ খান

সর্বশেষ পাওয়া সংবাদ