বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

প্রয়াত সুশান্তের সেই ফ্ল্যাট কিনলেন আদা শর্মা

বিনোদন ডেস্ক : প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর আগ পর্যন্ত যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটটি কিনে নিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা।

জানা গেছে, মুম্বাইয়ে পাকাপাকি ভাবে থাকার জন্য নিজের নিজস্ব ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী। যেটি কিনা বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটটি!

২০২০ সালের জুন মাসে আচমকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর আসে। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাটে থাকতেন অভিনেতা। এই ফ্ল্যাটেই ১৪ জুন ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তার মরদেহ। সুশান্তের মৃত্যুর পর দেশ জুড়ে তোলপাড় হয়ে যায়। তদন্ত শুরু হয়। শেষমেশ রিপোর্টে জানানো হয়, আত্মহত্যা করেছেন অভিনেতা।

এই ঘটনার পর থেকেই অভিজাত এলাকার ওই ফ্ল্যাটের চাহিদা পড়তে থাকে। যদিও সেই সময় বলিউডের বেশ কিছু অভিনেতা বাড়ি খুঁজছিলেন। তবে কেউই আর সুশান্তের সেই বাড়িতে থাকতে রাজি হননি। কারণ প্রায় সকলেরই ধারণা এই বাড়ি অশুভ! আর তারকাদেরও ভাড়া দিতে চান না বাড়ির মালিকও।

৩৬০০ বর্গফুটের এই ফ্ল্যাটটির জন্য প্রায় চার লক্ষ টাকা ভাড়া গুনতে হতো সুশান্তকে। বান্দ্রার জগার্স পার্ক এলাকার সেই বাড়ি থেকে দেখা যায় সমুদ্রও। আর ঘরে বসে সমুদ্রদর্শনের জন্য সেই ফ্ল্যাটের ভাড়া চিরকালই বেশ উপরের দিকেই থাকত!

সুশান্তের মৃত্যুর পর থেকে যদিও ফাঁকাই পড়েছিল এই ফ্ল্যাটটি। তবে মাঝে খবর পাওয়া যায়, এক বিদেশি নাকি ভাড়া নিয়েছিলেন সুশান্তের এই ফ্ল্যাটটি।

তবে এখন জানা যাচ্ছে, ওই ফ্ল্যাট কিনে নিয়েছেন আদা শর্মা। যদিও কত টাকায় কিনেছেন এবং কবে নাগাদ ফ্ল্যাটে উঠবেন তা এখনও জানা যায়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন:

মায়ের বিয়ে দিলেন মারাঠি অভিনেতা

শাহরুখ খানের জাওয়ানে অভিনয় করছেন ময়মনসিংহের সঞ্জীতা

‘মুজিব : একটি জাতির রূপকার’ নিয়ে টরন্টো যাচ্ছেন শুভ-তিশা

সর্বশেষ পাওয়া সংবাদ