বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

মান্নাতের সামনে বিক্ষোভ, পুলিশ ডাকলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনে মাঝে মধ্যেই ভিড় জমান অভিনেতার ভক্তরা। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তার অনুরাগীরা।

তবে এবার ভিন্ন কারনে শাহরুখের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এক সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে হয়েছে এই তারকাকে।

শনিবার (২৬ আগস্ট) শাহরুখের বাড়ি মান্নাতের সামনে বিক্ষোভ করেছে অনটাচ ইউথ ফাউন্ডেশনের সংগঠনের সদস্যরা। মূলত অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শাহরুখের বাড়ির বাইরে।

যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অভিনেতা ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থে এ দিন দুপুরেই শাহরুখের বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়। কারণ এ দিন মান্নাতের সামনে বেশ কয়েকজনকে প্রতিবাদ করতে দেখা যায়।

একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, খ্যাতিমান সব তারকারা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে। এ কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।

প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মডেল। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচারণাতেও দেখা গেছে তাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন তাদের।

সূত্র : আনন্দবাজার

সর্বশেষ পাওয়া সংবাদ